| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৫ মিনিট কি আলোচনা হলো খালেদা জিয়া ও ইসহাক দারের?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১৫:৫৬:৪০:অপরাহ্ন  |  ১৬০৯৭৭৪ বার পঠিত
৪৫ মিনিট কি আলোচনা হলো খালেদা জিয়া ও ইসহাক দারের?
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

রোববার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান ইসহাক দার। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন ও খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার।

বৈঠক শেষে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেছেন ইসহাক দার। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জাহিদ বলেন, ‘আগামীতে পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়— এসব নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশের রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। তবে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার আর্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়ে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে।’

‘সুন্দর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়েও সাক্ষাৎকালে আলাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী’, যোগ করেন ডা. জাহিদ।

গতকাল (২৩ আগস্ট) দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪