| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়তে পারে গরম, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ০৩:৩৪:১২:পূর্বাহ্ন  |  ১৬২৫৩০৩ বার পঠিত
বাড়তে পারে গরম, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
ছবির ক্যাপশন: বাড়তে পারে গরম, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা ও এর আশপাশের অঞ্চলে গরম বাড়তে পারে, তবে একইসাথে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সোমবার (২৫ আগস্ট) সকালে প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথম ভাগে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত দেখাতে হবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪