| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল ঢাকায়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১৩:০৯:৩০:অপরাহ্ন  |  ১৬০০৪৮৫ বার পঠিত
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল ঢাকায়

সিনিয়র রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় এসেছে। 

সোমবার বিকেলে বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী এর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল  ৪ দিনব্যাপী (২৫-২৮ আগস্ট) সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণও রয়েছেন। 

বিজিবি জানায়, ভারতীয় প্রতিনিধিদল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয় প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। 

উল্লেখ্য, আগামীকাল সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায়  বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগামী ২৮ আগস্ট ৪ দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪