| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফজলুর রহমান চাইলেন ৭ দিন, পেলেন ২৪ ঘণ্টা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১৫:২২:৩৮:অপরাহ্ন  |  ১৫৯৬৭৩২ বার পঠিত
ফজলুর রহমান চাইলেন ৭ দিন, পেলেন ২৪ ঘণ্টা
ছবির ক্যাপশন: অ্যাডভোকেট ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার: শোকজের জবাব দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দপ্তর সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দিতে ৭ দিন সময় চাওয়া হয়। কিন্তু দলের পক্ষ থেকে ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। 

এর আগে, রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে ফজলুর রহমানকে কারণ দর্শনোর জন্য নোটিশ দেওয়া হয়। সেখানে বলা হয় ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়। সেই অনুযায়ী আজ (২৫ আগস্ট) শোকজের জবাব দেওয়ার সময় ছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪