| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে বিএনপি কেন্দ্রীয় নেতা আজম খানের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩৫

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১৩:৩৯:১৯:অপরাহ্ন  |  ১৫৯৫১০৫ বার পঠিত
চাঁদপুরে বিএনপি কেন্দ্রীয় নেতা আজম খানের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩৫

স্টাফ রিপোর্টার, চাঁদপুর : চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজম খান বলেন, জেলা বিএনপির একাংশ, যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা করে। তারা বাড়ির ভেতরের আসবাবপত্র ও গাড়িসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায়। এ সময় তার অনুসারি অন্তত ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের  নির্দেশে এ হামলা হয়েছে। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও ভাঙচুর করেছে। 

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী  জড়িতদের দ্রুত আইনের আওতায় আনবে।  

তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪