| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনা নাগরিকের ওয়ালেট চুরি, দুই জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ০৮:৫৮:১৯:পূর্বাহ্ন  |  ১৬১৬৪১৩ বার পঠিত
চীনা নাগরিকের ওয়ালেট চুরি, দুই জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চীনা নাগরিকের ওয়ালেট চুরি, দুই জন গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭)।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ( ১৭ আগস্ট)  সন্ধ্যা আনুমানিক ৭টায় মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় আসামিরা এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওয়ালেটে ছিল নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার ও পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড। এ ঘটনায় চীনা পর্যটকের বন্ধু জিন্নাতুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

তিনি বললেন, মামলাটি তদন্তে মিরপুর থানার একটি টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। গত (২১ আগস্ট) রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বিরকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে আজ মিরপুর-১০ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অপর আসামি মো. অন্তুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাব্বির ও অন্তু ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪