| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসন বিন্যাস চায় পাবনা, সিরাজগঞ্জের পূর্বের আসন পুনর্বহালের দাবি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ০৯:১৪:৩৫:পূর্বাহ্ন  |  ১৫৮৩৪৭৪ বার পঠিত
আসন বিন্যাস চায় পাবনা, সিরাজগঞ্জের পূর্বের আসন পুনর্বহালের দাবি
ছবির ক্যাপশন: আসন বিন্যাস চায় পাবনা, সিরাজগঞ্জের পূর্বের আসন পুনর্বহালের দাবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে পাবনায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবি উঠেছে। অন্যদিকে, সিরাজগঞ্জবাসী আগের আসন পুনর্বহালের দাবি জানিয়েছে।  

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চতুর্থ দিনের মতো সংসদীয় এলাকার সীমানা শুনানিতে এসব দাবি জানানো হয়। 

পাবনার প্রতিনিধি জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, বর্তমানে সাথিয়া উপজেলা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন রয়েছে। বেড়া উপজেলার অপরাংশ ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন রয়েছে। আমরা শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন চাই।

তিনি আরও বলেন, একইসঙ্গে বেড়া ও সুজানগর নিয়ে পাবনা-২ আসন চাই। এই দুটি আসন বিন্যাসের প্রস্তাবনা ২০১৮ সালে ছিল কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান বলেন, সিরাজগঞ্জ জেলায় ২০০১ সাল পর্যন্ত ৭টি আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে ৬টি আসন করা হয়। আমাদের দাবি আগে চৌহালী উপজেলা ও সাহাজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের চারটি ইউনিয়ন মিলে যে সিরাজগঞ্জ-৬ আসন ছিল তা আমরা ফিরে চাই। 

তিনি আরও বলেন, আমরা বর্তমানে বেলকুচি ও চৌহালী নিয়ে যে আসনে আছি এই আসনে আমরা থাকতে চাই না। দুর্গম ও নদীভাঙন এলাকা হিসেবে আমাদের একটাই দাবি, আমরা আগের আসনে ফিরে যেতে চাই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪