| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক ছাত্রদল নেতা রাজ কারাগারে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ০৯:৪৮:৩৭:পূর্বাহ্ন  |  ১৫৯৪১৮০ বার পঠিত
সাবেক ছাত্রদল নেতা রাজ কারাগারে

রিপোর্টার্স ২৪ ডেস্ক : চার মামলায় নয় বছর দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।  

এ দিন সাবেক ছাত্রদল নেতা রাজ আদালতে আসেন। এ সময় তার সমর্থকরা আদালত চত্বরে উপস্থিত হয়ে নানা স্লোগান দিতে থাকেন। পরে শেরাবাংলা নগর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।  

এছাড়া তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার তিন মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন।  

পরে এ তিন মামলায় তাকে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। তখন তার সমর্থকরা স্লোগান দিতে থাকেন।  

এ বিষয়ে রাজের আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, সাবেক ছাত্রনেতা রাজের চার মামলায় নয় বছরের সাজা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে সাজা দেন। এসব মামলায় আজ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

তিনি আরও বলেন, আমরা শিগগিরই এসব মামলায় মহানগর দায়রা জজ আদালতে আপিল করব।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪