| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধূমপানের চেয়ে ‍দ্বিগুণ ক্ষতি বায়ুতে

বায়ু দূষণের কারণে দেশে গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ১৩:১২:৩৬:অপরাহ্ন  |  ১৬১৬৬১০ বার পঠিত
বায়ু দূষণের কারণে দেশে গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

রিপোর্টার্স২৪ ডেস্ক : শুধু বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমছে সাড়ে পাঁচ বছর। এমনটাই জানা গেছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (EPIC) এর বায়ুমান জীবন সূচক (AQLI) এর সর্বশেষ প্রতিবেদনে। গবেষকদের দাবি, বাংলাদেশের গড় আয়ু কমার জন্য সবচেয়ে বৃহদ ও এককভাবে হুমকী হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। 

২৮ আগস্ট বিশ্বব্যাপী প্রকাশিত হতে যাওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বায়ু দূষণের স্বাস্থ্যগত ক্ষতি অন্যান্য প্রধান ঝুঁকির চেয়ে অনেক বেশি। এর মধ্যে তামাকের কারণে গড় আয়ু ২ বছর হ্রাস করে এবং অপুষ্টির কারণে ১.৪ বছর হ্রাস করে। অথচ এ দুটোর চেয়েও ক্ষতিকর হয়ে উঠেছে বায়ু দূষণ। 

গবেষণায় জোর দেওয়া হয়েছে যে ১৬৬.৮ মিলিয়ন বাংলাদেশি এমন এলাকায় বাস করেন যেখানে বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্যসংস্থা (WHO) এবং বাংলাদেশের নির্ধারিত জাতীয় মান, উভয়ই লঙ্ঘন করে। এমনকি বাংলাদেশের সবচেয়ে কম দূষিত জেলা  লালমনিরহাটেও বায়ুতে বিষাক্ত কণার ঘনত্ব WHO নির্দেশিকাগুলির চেয়ে সাত গুণ বেশি।

ইতিমধ্যে বাংলাদেশের প্রধান শহুরের কেন্দ্রগুলিকে "হট জোন" হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে, বায়ুর মান যদি WHO মানদণ্ড পূরণ করে, তাহলে বাসিন্দারা ৬.২ বছর অতিরিক্ত আয়ু লাভ করতে পারবেন। শুধুমাত্র ঢাকার জন্য, বৈশ্বিক মান পূরণ করলে গড় আয়ু ৬.৯ বছর বৃদ্ধি পাবে। এমনকি বাংলাদেশের নিজস্ব জাতীয় মান অর্জন করলেও ৪.১ বছর যোগ হতে পারে।

প্রতিবেদনটি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তর বিষাক্ত বায়ু এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে যা এই এলাকার জীবনমান ও গড় আয়ু কমিয়ে আনছে। এই অঞ্চলটি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে খারাপ বায়ুর মানের মুখোমুখি হওয়ায়, বিষাক্ত বায়ু হ্রাস ও পরিবেশগত মান উন্নয়ন জরুরী হয়ে উঠেছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪