| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১৬৬২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ২৩:২৩:০৬:অপরাহ্ন  |  ১৫৮৩৪৮২ বার পঠিত
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১৬৬২
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :  সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬২১ জনকে।

বুধবার (২৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬২১ জনসহ মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬৬২ জনকে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মবকর্তা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪