| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৬:৩৪:২১:পূর্বাহ্ন  |  ১৫৮২৪৩১ বার পঠিত
‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক
ছবির ক্যাপশন: ‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক :

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের শাহবাগ থানায় নেওয়া হবে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেছেন, ‘এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।’

এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা  বলেন, ‘আমি একজন অংশগ্রহণকারী। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে। এসেছি। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। কামাল হোসেন সাহেব আসেননি। ২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করে। আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত দেয়নি।’

এরপর দুপুর ১২টার দিকে এডিসি আাসাসের নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪