| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন দূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৯:১৭:০৮:পূর্বাহ্ন  |  ১৫৮৭০১৩ বার পঠিত
মার্কিন দূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল
ছবির ক্যাপশন: মার্কিন দূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রিপোর্টার্স২৪ ডেস্ক : মার্কিন দূতাবাসের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। শিক্ষার্থীদের নানা আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে এ বৈঠক বাদ দেয়া হয়ে থাকতে পারে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে মার্কিন রাষ্ট্রদূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, ৩ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে ‘আগারগাঁও ব্লকেড’ কর্মসূচি করে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪