| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জীবনেও আওয়ামী লীগ করি নাই, তারপরও ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকলাম’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৯:৩১:১১:পূর্বাহ্ন  |  ১৫৮২৬৪৫ বার পঠিত
‘জীবনেও আওয়ামী লীগ করি নাই, তারপরও ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকলাম’

রিপোর্টার্স২৪ ডেস্ক : তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন সাংবাদিক মাহবুব কামাল। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ডিআরইউ ভবনে অবরুদ্ধ ছিলেন।

মুক্ত হওয়ার বিষয়টি নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন মাহবুব কামাল। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর।

ফেসবুক পোস্টে তিনি বলেন, জীবনেও আওয়ামী লীগ করি নাই। বরং ৭২ থেকে ৭৫ পর্যন্ত চরম বিরোধিতা করেছি। এরপর সব সময় বিরোধিতা, কখনও হালকা, কখনো তীব্র। অথচ তিন ঘণ্টা অবরুদ্ধ থেকে এখন মুক্ত হলাম।

জানা গেছে, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪