| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা : র‌্যাব ডিজি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৫:৩২:২৪:পূর্বাহ্ন  |  ২২৭০৭৯৬ বার পঠিত
এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা : র‌্যাব ডিজি

সিনিয়র রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে র‌্যাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি। এরপর যখন দিন ঘনিয়ে আসবে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের যে সভা হবে, সেই সভার মাধ্যমে কার কী দ্বায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাব। সেই নির্দেশনার আলোকে আমরা দ্বায়িত্ব পালন করব।

ডিজি বলেন, আমাদের যারা আছেন তাদেরকে আইনকানুন বিষয়ে কিছু ইন-হাউজ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।


রিপোর্টার্স২৪/সাইফ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪