| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০৭৭ কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৩১ জনের নামে মামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১১:৫১:১১:পূর্বাহ্ন  |  ১৫৯৬৪৬৮ বার পঠিত
১০৭৭ কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৩১ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার: পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ১০৭৭.১১ কোটি (সুদাসলে ১২৮১.৪৫ কোটি) টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৩১ জনের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ৩১ জন আসামি কর্তৃক পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র সৃজন করে বিনিয়োগ প্রস্তাব (ঋণ প্রস্তাব) শাখা হতে প্রধান কার্যালয়ে প্রেরণ ও ঋণ অনুমোদন, একই প্রক্রিয়ায় যথাযথ যাচাই ছাড়া ও ঋণযোগ্যতা নিরূপণ না করে ঋণসীমা বৃদ্ধি এবং ঋণের নামে গৃহীত ১০৭৭.১১ কোটি (সুদাসলে ১২৮১.৪৫ কোটি) টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান, এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তরপূর্বক আত্মসাৎ করে সম্পৃক্ত অপরাধ সংঘটনের দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আজ একটি মামলা অনুমোদন দেয় কমিশন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪