| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১৩:১০:৫৮:অপরাহ্ন  |  ২৬৯৯৮৮৭ বার পঠিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
ছবির ক্যাপশন: স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশান চেয়ারপারসনের বাস ভবন থেকে রওনা করে রাত ৮টায় তিনি বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেল জানায়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান।

মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪