| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়ার ডিটেনশন থেকে দেশে ফিরছে ১৬১ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ২০:৩৩:২০:অপরাহ্ন  |  ১৫৯২৫০১ বার পঠিত
লিবিয়ার ডিটেনশন থেকে দেশে ফিরছে ১৬১ বাংলাদেশি
ছবির ক্যাপশন: লিবিয়ার ডিটেনশন থেকে দেশে ফিরছে ১৬১ বাংলাদেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক : লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। এসব বাংলাদেশির শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকায় ফেরার কথা র‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জা‌নিয়েছে।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা আইওএমের ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার (২৯ আগস্ট) আনুমানিক সকাল ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।দূতাবাসের একটি প্রতিনিধি দল বেনগাজীর বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এসময় প্রতিনিধি দল অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪