| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, প্রেসিডেন্ট হতে প্রস্তুত জেডি ভ্যান্স!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৭:৪৭:৫৯:পূর্বাহ্ন  |  ১৫৯১৬১১ বার পঠিত
ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, প্রেসিডেন্ট হতে প্রস্তুত জেডি ভ্যান্স!
ছবির ক্যাপশন: ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, প্রেসিডেন্ট হতে প্রস্তুত জেডি ভ্যান্স!

রিপোর্টার্স২৪ ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্থ ও কর্মক্ষম। যদি ‘ভয়াবহ কোনো ট্র্যাজেডি’ ঘটে, তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দারুণভাবে সুস্থ আছেন। তার অসাধারণ কর্মশক্তি রয়েছে। তিনি ট্রাম্পের বয়স নিয়ে উদ্বেগকে গুরুত্ব না দিয়ে বলেন, তিনি (ট্রাম্প) হলেন শেষ ব্যক্তি যিনি রাতে ফোন করেন এবং প্রথম ব্যক্তি যিনি সকালে ফোন করা শুরু করেন।

৭৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে শপথ নেওয়া প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক উদ্বেগ দেখা দেয়। জুলাই মাসে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের ধমনি সঙ্কুচিত হয়ে রক্তপ্রবাহে সমস্যা ধরা পড়েছে, যার ফলে তার পায়ে ফোলাভাব দেখা দিয়েছে। প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা একে সাধারণ ও ক্ষতিহীন সমস্যা হিসেবে বর্ণনা করেছেন। এই সমস্যা অতিরিক্ত হাত মেলানোর কারণে বেড়েছে বলে জানান তিনি।

ভ্যান্স বলেন, ট্রাম্প এখনো এমন কাজের সময়সূচি পালন করছেন যা অনেক কম বয়সীদের জন্যও কঠিন।

নিজের প্রস্তুতি নিয়ে ভ্যান্স বলেন, আমি গত ২০০ দিনে অনেক বাস্তব প্রশিক্ষণ পেয়েছি। তবে তিনি আশাবাদী, প্রেসিডেন্ট ট্রাম্প তার পূর্ণ মেয়াদ সফলভাবে শেষ করবেন। পাশাপাশি তিনি বলেন, ঈশ্বর না করুক-যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তাহলে গত ২০০ দিনে পাওয়া অভিজ্ঞতা আমাকে প্রস্তুত রেখেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪