| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ১৯:৫৯:৫৯:অপরাহ্ন  |  ১৫৯২৩৫০ বার পঠিত
আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক
ছবির ক্যাপশন: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক।


শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে নেওয়া হয় তাকে।


তথ্যটি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক গণমাধ্যমকে জানান, আহত নুরুল হক নুর ওসিসির এক নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না।


এর আগে রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আনা হয়।


এদিকে নুরুল হক নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।


শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি অবরুদ্ধ হন।


সরেজমিনে থাকা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন।


নেতাকর্মীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মারতে মারতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মেরে রক্তাক্ত করেছে। তারা কোনো কথাই শোনেনি।


এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।


রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪