স্টাফ রিপোর্টার: নানা কারণে আলোচনায় থাকা ফেনীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি তাদেরকে এই দুই জেলায় দায়িত্ব দেওয়া হয়েছিল।
সোমবার (১১ মে) পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুই আদেশে তাদের প্রত্যাহার করা হয়। তাদেরকে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।
এর মধ্যে মোহাম্মদ মাহবুব আলম খানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করে ফেনীতে আনা হয়েছিল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা মিজানুর রহমান পঞ্চগড়ে যোগদানের আগে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১-এ সহঅধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব