| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৩:৫০:৪৫:পূর্বাহ্ন  |  ১৫৬৯০৮৮ বার পঠিত
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
ছবির ক্যাপশন: ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ৬ ঘণ্টার জন্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার (৩০ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়াও দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ মিলিমিটার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪