| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১৯:১৩:৫৬:অপরাহ্ন  |  ১৬০২৭০১ বার পঠিত
জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে
ছবির ক্যাপশন: জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে

রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ৩১ আগস্ট (রোববার) বিকেল সাড়ে ৪টায় যমুনায় যাবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যগণ হলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ৩১ আগস্ট (রোববার) তিনটি রাজনৈতিক দল- বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী এবং এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব ৩০ আগস্ট (শনিবার) রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেল তিনটায় বিএনপি, সাড়ে চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ছয়টায় এন সি পি বৈঠকে অংশগ্রহণ করবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪