| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ০৫:০২:১৭:পূর্বাহ্ন  |  ১৬০৪৪৬৮ বার পঠিত
বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা
ছবির ক্যাপশন: বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) আটকে দেওয়া হয় তাদের। শনিবার (৩০ আগস্ট) একেপিএস এক বিবৃতিতে নিউ স্ট্রেট টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। এছাড়াও আটকে দেওয়া ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন সেটি বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি, কারও বৈধ রিটার্ন টিকিট ছিল না, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন। এমনকি অনেকের প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হওয়ায় প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়।

এ বিষয়ে একেপিএস জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া আরও ২৮৮ জন যাত্রী এখনো কুয়ালালামপুর বিমানবন্দরে অবস্থান করছেন। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।

একেপিএস বলেছে, মালয়েশিয়ার প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সংস্থা দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখবে। শুধু নির্ধারিত শর্ত পূরণকারীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪