| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ০৭:৩৫:২৬:পূর্বাহ্ন  |  ১৫৮৬৪৫৩ বার পঠিত
ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস
ছবির ক্যাপশন: ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ দিকে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন পরিকল্পনাটি বাতিল করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে সফরটির পরিকল্পনা ছিল।

শনিবার (৩০ আগস্ট) পত্রিকাটি জানায়, ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরপরই তার প্রশাসন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল। সে সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছিলেন যে, বছরের শেষ দিকে কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসবেন। তবে শরতে তার ভ্রমণসূচিতে ভারত সফরের কোনো পরিকল্পনা আর নেই।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের শেষ দিকে ভারতে কোয়াডভুক্ত দেশগুলোর সম্মেলন হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাণিজ্য ইস্যুতে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং পাকিস্তানকে কেন্দ্র করে ট্রাম্পের মন্তব্য মোদির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে নিজের ভূমিকা ছিল বলে ট্রাম্পের দাবি দিল্লি সরাসরি প্রত্যাখ্যান করে।

জুনে কানাডায় জি-৭ সম্মেলনে মোদি ও ট্রাম্পের বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্প আগেভাগে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে ১৭ জুন দুই নেতার টেলিফোনে ৩৫ মিনিটের আলাপ হয়। সে সময় ট্রাম্প আবারও দাবি করেন, ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে তার ভূমিকা ছিল এবং এ জন্য পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মোদিকেও একই কাজের ইঙ্গিত দেন। তবে মোদি স্পষ্ট করে জানান, যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের পারস্পরিক আলোচনায়, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই। এই মন্তব্যে ট্রাম্প অসন্তুষ্ট হলেও মোদির নীরস প্রতিক্রিয়া ও নোবেল প্রসঙ্গে আগ্রহ না দেখানো দুই নেতার সম্পর্কে তিক্ততা বাড়ায়।

বিশ্লেষকদের মতে, এর প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কেও। শুধু রাশিয়া থেকে তেল কেনা নয়, বরং এই টানাপোড়েনের জেরেই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এসব কারণ মিলিয়েই ট্রাম্প ভারত সফর বাতিল করেছেন বলে ধারণা করা হচ্ছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪