| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১৪:০৫:৫৫:অপরাহ্ন  |  ১৫৭০৩৫৪ বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, প্রতিনিধি দলে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকে বসার আগে বিএনপি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে।

বিএনপির আরেকটি সূত্র জানায়, প্রশাসনে আওয়ামীলীগের যেসব দোসর এখনো রয়ে গেছে তাদের একটি তালিকা দলের পক্ষ থেকে সরকারকে দেওয়া হতে পারে আজকের বৈঠকে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪