| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১৭:৫৮:০২:অপরাহ্ন  |  ১৫৭৪১৩২ বার পঠিত
ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল
ছবির ক্যাপশন: ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সরওয়ারকে অ্যাডমিন ও অতিরিক্ত কমিশনার মো. জিললুর রহমানকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

এতদিন অতিরিক্ত কমিশনার প্রশাসনের দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। সম্প্রতি তাকে ডিএমপি থেকে বদলি করে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) করা হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪