রিপোর্টার্স২৪ ডেস্ক :
জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ঢাকা মহানগর উত্তর এর উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া সাইবার ফোর্স মহানগর উত্তর এর নেতৃবৃন্দ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন এবং দোয়া করেন।
এসময় জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর এর সভাপতি দেলোয়ার হোসেন দ্বীপ, ঢাকা মহানগরের সংগঠনিক সম্পাদক রাজিব, সাধারন সম্পাদক আতিকুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম আশিক, সহ-সভাপতি আব্দুল বাতেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রানা, যুগ্ম সম্পাদক শরীফ হোসেন, গুলশান থানার আহ্বায়ক আমিনুল ইসলাম মৃধা, সদস্য সচিব শেখ ওলি আহম্মদ, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ আবু জাফর হীরা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন রানা , যুগ্ম সম্পাদক মোঃ শরীফ হোসেন, যুগ্ম সম্পাদক একরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আৰু হেনা মোস্তফা কামাল রাজিব, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) হোসেন মোহাম্মদ সোহেল, সহ- প্রচার সম্পাদক সোহেল আহমেদ, সহ- প্রচার সম্পাদক দিদার হোসেন, সহ- প্রচার সম্পাদক আল মোমেন, সহ- প্রচার সম্পাদক তানজিম খান দীপ, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) হায়দার আলী, সহ দপ্তর সম্পাদক তোফায়েল হোসেন শিমিন, সহ দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন শাওন, তথ্য ও প্রযুক্তি মোঃ সিফাত, সম্পাদক সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাইমুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, নাঈম আল নূর, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আফতাব উদ্দিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইঞ্জিনিয়ার মোঃ আজহারউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল হক, ছাত্র বিষয়ক সম্পাদক সানোয়ার তালুকদার ছোটন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান হোসেন ফকির, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফজলে বাপ্পী দেওয়ান, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম পিয়াসসহ মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানী, তেজগাঁও, বাড্ডা, বিমানবন্দর, শেরে বাংলা, দারুস সালাম থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বক্তারা বলেন, ‘১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দুঃশাসনের মধ্যেও দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া অদম্য সাহসের প্রতীক হয়ে আছেন।’ একই সঙ্গে প্রতিষ্ঠার পর থেকে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, আবার দীর্ঘ সময় কাটিয়েছে আন্দোলনের রাজনীতিতে। গত দেড় যুগ রাজপথে থেকেই ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন দলটির নেতাকর্মীরা।
১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যার পর দলের নেতৃত্বে আসেন খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনে জয়ী হয়ে ১৯৯১ সালে বিএনপি বিপুল সমর্থনে সরকার গঠন করে। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালেও ক্ষমতায় আসে দলটি। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ও সংগঠনকে নতুনভাবে সুসংগঠিত করার চেষ্টা করছেন।
এস