| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ০৮:৪১:৩১:পূর্বাহ্ন  |  ২১২৮৪৬৬ বার পঠিত
সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবির ক্যাপশন: ডা. মুরাদ হাসান

জামালপুর প্রতিনিধি: আওয়ামী সরকারের সময় বহিঃষ্কৃত স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ডা. মুরাদ হাসান এবং টক-শো উপস্থাপক মহি উদ্দিন হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।

মামলার বিবরণে জানা যায়, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টক-শোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানসহ  তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল এবং ভিত্তিহীন মন্তব্য করেছিলো মুরাদ। এতে জিয়া পরিবারের সম্মানহানি হয়েছে এবং দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে।

মামলার বাদী জামালপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সহ-সভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বলেন, আসামিদের কর্মকাণ্ডে সাধারণ জনগণ এবং বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বলেন, গত ২৪ মে আদালত মামলাটি গ্রহণ করে ডা. মুরাদ হাসান ও মহি উদ্দিন হেলালের জন্য সমন জারি করেছিলেন। কিন্তু তারা আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা হননি। তারা আইনের প্রতি অমর্যাদা ও আদালত অবমাননা করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি আমলে নিয়ে আদালত  তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এটি আইনের প্রতি সম্মান প্রদর্শন এবং ন্যায়বিচারের নিয়ম মেনে চলার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলে মনে করেন এই আইনজীবী ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪