| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৯৯০৯১ বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়
ছবির ক্যাপশন: মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়

রিপোর্টার্স ডেস্ক:

ছাত্র-জনতার গণআন্দোলনের জেরে দেশত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখন আর কেবল বাংলাদেশের নাগরিক নন—তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও লাভ করেছেন।


বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ মে) ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি।


শপথ অনুষ্ঠান শেষে তাঁকে নাগরিকত্বের সনদপত্র প্রদান করা হয়, এবং এরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন।


ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২২ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়।


বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন।


তবে এর কয়েকদিন আগেই, ২৪ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় জানিয়েছিলেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনও সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয়।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪