| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ০২:০০:৪৯:পূর্বাহ্ন  |  ২১২৮১২২ বার পঠিত
কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক : বেতন–ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক এ কর্মসূচি শুরু করেন।

গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিভাগ জানায়, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ট্রাফিক বিভাগ বিকল্প রুট হিসেবে খিলখেত থেকে মহাখালী–বনানী, রামপুরা থেকে বাড্ডা–গুলশান হয়ে উত্তরা, এবং নতুনবাজার–গুলশান হয়ে উত্তরা–রামপুরা রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখেন। এতে উত্তরা–বাড্ডা–রামপুরা রুটে তীব্র যানজট তৈরি হয়েছে। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪