| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৬ ইং | ১১:৫৬:০৫:পূর্বাহ্ন  |  ৬৩৮ বার পঠিত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট এখনো অব্যাহত রয়েছে। তবে অতীতের ব্যর্থতা নিয়ে সমালোচনা না করে ভবিষ্যতে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে।

বিগত সময়ে দেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, অর্থের অভাবে যাতে উদ্যোক্তারা পিছিয়ে না পড়েন, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪