| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহধর্মিণীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ২৩:১৮:০৯:অপরাহ্ন  |  ২০৩৬০৮৪ বার পঠিত
সহধর্মিণীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সহধর্মিণীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক :

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য উনারা সিঙ্গাপুর গিয়েছেন। তিনি বলেন, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশে রওনা হন তারা।

তবে, তারা কতদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকবেন তা জানাননি শায়রুল।

প্রসঙ্গত, গত মাসে সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪