| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮০৯

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ০৩:৩৩:০৬:পূর্বাহ্ন  |  ২১১৪৫৬০ বার পঠিত
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮০৯
ছবির ক্যাপশন: ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮০৯

রিপোর্টার্স২৪ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৮ জন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৮ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৮০৯ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, ওয়ান শুটারগান একটি, দেশীয় পিস্তল একটি, গুলি ৪ রাউন্ড, বার্মিজ চাকু ৪টি এবং রাবার কার্তুজ একটি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪