| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালগঞ্জ রেলস্টেশনের ক্লোজিং ডাউন প্রত্যাহার, পূর্ণাঙ্গভাবে চালুর পথে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৭:২৩:৫৯:অপরাহ্ন  |  ৮০১ বার পঠিত
জামালগঞ্জ রেলস্টেশনের ক্লোজিং ডাউন প্রত্যাহার, পূর্ণাঙ্গভাবে চালুর পথে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু এবং স্টেশনের ক্লোজিং ডাউন প্রত্যাহারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জামালগঞ্জ সরকারি পোল্ট্রি ফার্ম আধুনিকায়ন এবং পোল্ট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জ জেডিসি মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্য ও জনপ্রশাসনমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জামালগঞ্জে সরকারি পোল্ট্রি ফার্ম রয়েছে। এটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে পোল্ট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এ খাতে দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে।  এ পর্যন্ত যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলোর সব বাস্তবায়ন করা সম্ভব হলে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার চেহারা পুরোপুরি বদলে যাবে। এসময় উপস্থিত ছিলেন 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রুহুল কবির রিজভীর সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম হিটো,আক্কেলপুর,  উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪