| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে পিকআপে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ, গ্রেপ্তার চালক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৭:৪৪:১৩:অপরাহ্ন  |  ৬৩২ বার পঠিত
রাজবাড়ীতে পিকআপে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ, গ্রেপ্তার চালক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

এ ঘটনায় পিকআপচালক মো. সাইদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে পিকআপের চালক সাইদুল সরদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুল রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত জব্বার সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা পাঁচটি মাদক মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক তপন সরকার জানান, সাইদুল একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা মাদক ও পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তপন সরকার বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪