সিনিয়র রিপোর্টার : ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির নেতারা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুনির সাতৌরী। প্রতিনিধি সদস্যরা ছিলেন- লুক্সেমবার্গের(ইপিপি) ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের (ইসিআর) আরকাদিউস মুলারচিক, এস্তোনিয়ার(রিনিউ ইউরোপ) উর্মাস পায়েট, নেদারল্যান্ডসের(দ্য গ্রিন্স) কাতারিনা ভিয়েইরা প্রমুখ।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এই দুই ক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আমরা পেয়েছি সবসময়ে। তারা এই সহযোগিতা অব্যাহত রেখেছে এবং তারা চায় যে, যত দ্রæত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসুক, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এটা তারা প্রত্যাশা করে।
আমীর খসরু বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন হবে। বাংলাদেশ যে নির্বাচনের দিকে যাচ্ছে এটাতে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় পার্লামেন্ট সন্তুষ্ট। ওরা চায় যে, বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশনাল করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুকৃ এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক। এ জন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে চায়।
রিপোর্টার্স২৪ /এসএন