| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে: মিডিয়া সেল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০৬:২১:৩০:পূর্বাহ্ন  |  ১৯৯২১৫৬ বার পঠিত
মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে: মিডিয়া সেল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: দিনভর বিতর্ক, আলোচনা-সমালোচনার পর কলকাতার পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’এর সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।

আরও বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না।

তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪