| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আলাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১২:০৭:৩৬:অপরাহ্ন  |  ১৯৬৮৪৬৮ বার পঠিত
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আলাল
ছবির ক্যাপশন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আলাল

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিডনি জটিলতায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে নানাবিধ কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।হাসপাতালে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য সহ-সম্পাদক ডা. এম আর হাসান, কক্সবাজার ড্যাবের সদস্য সচিব ডা. জাহিদ হাসান, কক্সবাজার ছাত্রদলের সভাপতি তাহমিদ আলম সফি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নাফিস বিন শামীম।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪