| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বংশালে বিপুল পরিমাণ নকল ক্যাবলসহ দুইজন গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৬৬১৬৫ বার পঠিত
বংশালে বিপুল পরিমাণ নকল ক্যাবলসহ দুইজন গ্রেফতার
ছবির ক্যাপশন: বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার

সিনিয়র রিপোর্টার : 

রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো- মো. পারভেজ (৩৩) ও মো. রুবেল (২৫)। এ সময় তাদের কাছ হতে বিভিন্ন ক্যাবল কোম্পানির নকল মনোগ্রাম ও স্টিকার সম্বলিত ৩৭ কয়েল ক্যাবল জব্দ করা হয়।


বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে বংশাল থানাধীন টেকেরহাট নবাবপুর ফাঁড়ি রোডের ৫/৩০ নম্বর বাড়ির নীচতলায় অবস্থিত একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও  মালামাল জব্দ করা হয়।


শনিবার বংশাল থানা সূত্রে জানা যায়, বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবপুর ফাঁড়ি রোড এলাকায় অবস্থিত নকল বিদ্যুৎ ক্যাবল কারখানায় অভিযান চালায় বংশাল থানা পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পারভেজ ও রুবেলকে গ্রেফতার করে পুলিশ। এসময় অজ্ঞাতনামা আরো ২/৩ জন পালিয়ে যায়। এরপর কারখানার ভেতরে তল্লাশি করে বিভিন্ন স্বনামধন্য ক্যাবল কোম্পানির নকল মনোগ্রাম ও স্টিকার সম্বলিত ৩৭ কয়েল ক্যাবল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে।


বংশাল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামিদের সহায়তায় জাল মনোগ্রাম ব্যবহার করে নকল ক্যাবল প্রস্তুত ও বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা ক্যাবল তৈরির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪