| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে গত ১৫ বছরে: রিজভী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৩:১৭:৪০:পূর্বাহ্ন  |  ১৯৪৮৩৩৮ বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে গত ১৫ বছরে: রিজভী
ছবির ক্যাপশন: শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে গত ১৫ বছরে: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষাক্ষেত্রে প্রকৃত উন্নয়নের অভাব রয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৫-১৬ বছরে ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমার বিশ্বাস আমরা যদি শিক্ষাব্যবস্থায় সেই ব্যবস্থা গড়ে তুলতাম যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে। তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারে বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রে। বিগত সময় প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি। শুধু লোক দেখানো কাজ করা হয়।

বিএনপির এই নেতা বলেন, আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে যারা রেসিং কার তৈরি করেছে তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন হলে তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাণ করা শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইইউটি’র রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান। পরে, শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪