| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন হওয়া উচিত: জামায়াতের নায়েবে আমীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১০:৩৬:১২:পূর্বাহ্ন  |  ১৯৩৮৩৬২ বার পঠিত
নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন হওয়া উচিত: জামায়াতের নায়েবে আমীর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই গণভোট সম্পন্ন করা সম্ভব, শুধু আলাদা ব্যালট ছাপাতে হবে। একটা দলেরই শুধু নোট অব ডিসেন্ট। তারা বলে সংস্কার মানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আবার নোট অব ডিসেন্ট দেয়।’

তিনি বলেন, ‘নভেম্বরের মধ্যেই আলাদাভাবে গণভোট সম্পন্ন হওয়া উচিত। নভেম্বরে ফলাফল নিশ্চিত হয়ে গেলে এর ওপর ভিত্তি করেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে বাংলাদেশে ১৯ দিনের ব্যবধানেও গণভোট হওয়ার রেকর্ড আছে।’

বুধবার (৮ অক্টোবর) এক আলোচনায় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর অবস্থান পরিষ্কার- নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই গণভোট সম্পন্ন করা সম্ভব, শুধু আলাদা ব্যালট ছাপাতে হবে। একটা দলেরই শুধু নোট অব ডিসেন্ট। তারা বলে সংস্কার মানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আবার নোট অব ডিসেন্ট দেয়।’

বিএনপির নোট অব ডিসেন্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি পার্টির নোট অব ডিসেন্ট তো পুরো জাতির ম্যান্ডেটের বিষয় হতে পারে না। নোট অব ডিসেন্ট মানেই পার্ট অব ডিসিশন নয়।’

জামায়াতের প্রতিনিধি শিশির মনির বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ জারি হবে। সেই আদেশে গণভোটের উল্লেখ থাকবে এবং সংসদের দুটি ক্ষমতা থাকবে- একটি হচ্ছে গাঠনিক ক্ষমতা, যার মাধ্যমে সংবিধান সংশোধন হবে; পরে সংসদ হিসেবে কার্যকর হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪