| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ২০:৩৯:০৯:অপরাহ্ন  |  ১৮৪৭ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক: দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসানের পথও এই চুক্তির মাধ্যমে তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে এক বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ।

সোমবার (১৫ জুন) এই বিবৃতি প্রকাশ করে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়, লেবাননের হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানায়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক সাফল্যের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত রয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল এই চুক্তির আনুষ্ঠানিক অংশ নয় এবং তারা এতে স্বাক্ষরও করছে না। যদিও এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে গেল রবিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের নতুন হামলার ঘটনায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে অনেকের আশঙ্কা, পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলে সদ্য হওয়া এই সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪