| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘের আফগানিস্তান মিশনের মেয়াদ আরও এক বছর বাড়ল

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ২০:৪৪:১২:অপরাহ্ন  |  ১৭৭৫ বার পঠিত
জাতিসংঘের আফগানিস্তান মিশনের মেয়াদ আরও এক বছর বাড়ল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার (১৫ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চীনের প্রণীত একটি প্রস্তাবের ভিত্তিতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে মিশনের মেয়াদ বৃদ্ধির পক্ষে ভোট দেয়।

আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের কার্যক্রম আরও কার্যকর ও সুসংগঠিত করার আহ্বানের পাশাপাশি দেশটির ক্ষমতাসীন তালেবান প্রশাসনের পক্ষ থেকে এ মিশন নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

ইউএনএএমএ আফগানিস্তানে মানবিক সহায়তা, রাজনৈতিক সংলাপ, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪