| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমীরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৭:১৪:২৯:পূর্বাহ্ন  |  ১৯৩২৩৭৮ বার পঠিত
জামায়াত আমীরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান মান্যবর হাইকমিশনার মিস. সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন। 

মিস. হাইকমিশনার শুরুতেই ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। 

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ ৪ জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে জামায়াত আমীরে সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত।

বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। হাইকমিশনার আলোচনার শুরুতেই আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। 

বৈঠকে পিআর পদ্ধতিতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকাসহ নানা বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা- বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।

ভবিষ্যতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে আরও বেগবান করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪