| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ, রায় শিগগিরই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৩:১৭:০৯:পূর্বাহ্ন  |  ১২০২৯৮৯ বার পঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ, রায় শিগগিরই
ছবির ক্যাপশন: শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রোববার (১২ অক্টোবর) থেকে যুক্তিতর্ক শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক (আর্গুমেন্ট ) উপস্থাপন করা হবে আজ।  এরপর শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। আর শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। কয়েকদিনের এই শুনানি শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

প্রসিকিউশনের যুক্তিতর্ক আজ সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বাংলাদেশ টেলিভিশনে তা দেখা যাবে।

এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। সর্বমোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী।

এই মামলায় প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করছেন। সেই সঙ্গে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত থাকেন।

পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

এই মামলায় গ্রেপ্তার হয়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪