মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার পরপরই রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজির করা হয়।
যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।
ই-আগস্ট অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রোববার (১২ অক্টোবর) থেকে যুক্তিতর্ক শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে লড়ছেন শুভ হোসেন। যিনি জুলাই আন্দোলনে গুলিতে চোখ হারিয়েছেন। এই শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে একটি ঐতিহাসিক ধরনের দুর্নীতির চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। পুরো জুলাই মাসটিকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখার অপচেষ্টা চলছে। জুলাই মাসের যে সার্বজনীনতা ও ঐক্য ছিল, তা নষ্ট করার জন্য দায়িত্বশীলদের বিভাজনমূলক আচরণ জাতিকে চরম হতাশ করেছে।
ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে র্যালি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর ও জেলা শাখা।
জুলাই সনদের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার (১ আগস্ট) সকালে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
এই মামলা নিয়ে প্রথম থেকে বির্তকের সৃষ্টি হয়েছে। মামলায় (৫৫) নম্বর আসামি করা হয়েছে মৃত রোকন ফারুকীকে (৩৫)। এই বিতর্ক কাটতে না কাটতেই এবার অভিযোগ উঠেছে ১০ শিক্ষককে আসামি করার। এই শিক্ষকগণ কোন রাজনীতির সাথে জড়িত নয়। তাদের কাছে বিভিন্ন সময় চাঁদা চেয়েছেন মামলার বাদী শাহীন বাবু। চাঁদা না দেওয়াতে তাদের বিরুম্বনায় ফেলার জন্য এই নাম দেওয়া হয়েছে।
জুলাই অভ্যুত্থানের এক বছর পার হতে চলেছে। পারিবারিক পিছুটানকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন দোকান কর্মচারী মবিন (১৮)। আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টি শক্তি হারিয়েছে তিনি। পারিবারিক ও সরকারের সহায়তায় এখন পর্যন্ত মবিনের চোখে ৬টি অপারেশন হলেও দৃষ্টিশক্তি ফিরে পাননি তিনি। জুলাই আন্দোলনে দুই চোখের দৃষ্টি হারানো মবিনের স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ। সরকার ও দেশের সব মানুষের কাছে এমন দাবি জানিয়েছেন তিনি।
২১ জুলাই : কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সারাদেশে সংঘর্ষে আরও ১৯ জন নিহত
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মধ্যে সরকারি সহায়তা নিয়ে দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন শহীদের মা-বাবা এবং স্ত্রী। একপক্ষের অভিযোগ অন্যপক্ষ বেশি অর্থ সহায়তা পেয়ে যাচ্ছে, আর এই দ্বন্দ্ব মেটাতে হিমশিম খাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে সহায়তা কার্যক্রমে তৈরি হচ্ছে জটিলতা, বিলম্বিত হচ্ছে এককালীন অর্থসহ মাসিক ভাতা বিতরণও।
কোটা সংস্কার আন্দোলনকারীদের টানা দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পর ২০২৪ সালের ২০ জুলাই (শনিবার) দেশজুড়ে কারফিউ জারি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।