| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১৮:০৬:২৯:অপরাহ্ন  |  ১৯২১৪২৪ বার পঠিত
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

রিপোর্টার্স২৪ ডেস্ক  : স্পেনের জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলের বলরুমে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রুর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তারা।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান অনুষ্ঠানে যোগদান করেন।

এছাড়া, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রুর কাছে হস্তান্তর করেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এ সময় বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪