| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ২২:০৬:৩৩:অপরাহ্ন  |  ১২৯৮ বার পঠিত
ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ধর্ষণের ঘটনায় কোনো ছোট-বড় বিভাজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের দৃষ্টিতে সব ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী বলেন, ‘ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়, সবই সমান। সোহেল রানা আর জিসান—ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান। একটির বিচার চাইব, আরেকটির বিচার চাইব না, এটা হতে পারে না।’

সংসদে আলোচনার সূত্র টেনে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলের একজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ধর্ষণের ঘটনায় প্রশ্ন তুলেছিলেন, ১৯ ঘণ্টা পার হওয়ার পরও সরকার ভুক্তভোগীকে উদ্ধার করতে পারবে কি না। মন্ত্রী বলেন, ‘সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে আমরা বিবৃতি দিয়েছি। এরপরও যেসব বক্তব্য দেওয়া হয়েছে, জনগণই মূল্যায়ন করবে সেগুলো ধর্ষণের বিরুদ্ধে ছিল, নাকি রাজনৈতিক বক্তব্য ছিল।’

এ সময় স্পিকার মন্ত্রীকে আলোচ্য বিষয়ের দুর্নীতি দমন কমিশন মধ্যে থাকার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি ও ধর্ষণের প্রসঙ্গের তুলনা টানেন।

তিনি বলেন, ‘আইনে উচ্চ বা নিম্ন দুর্নীতি বলে কোনো পৃথক সংজ্ঞা নেই। দুর্নীতি মানেই দুর্নীতি। একইভাবে ধর্ষণের ক্ষেত্রেও ছোট বা বড় বলে কোনো বিভাজন নেই। সব ঘটনাই সমান গুরুত্বের।’

এর আগে দুদক সংক্রান্ত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠনের লক্ষ্যেই আগের অধ্যাদেশটি কার্যকর করা হয়নি। বর্তমানে সার্চ কমিটির মাধ্যমে দ্রুত কমিশনকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে সংসদে নতুন বিল উত্থাপনের মাধ্যমে আরো শক্তিশালী দুদক আইন প্রণয়ন করা হবে।’

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপিত শ্বেতপত্রে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে।’

তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে লুটপাট ও রাজনৈতিক বিবেচনায় দেওয়া ঋণের অর্থ দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো। পাচার হওয়া এই বিপুল অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪