| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাপলা প্রতীক দিয়েই আগামী নির্বাচন করবে এনসিপি : সারজিস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৯:১০:১৩:পূর্বাহ্ন  |  ১৯১৯১৬৭ বার পঠিত
শাপলা প্রতীক দিয়েই আগামী নির্বাচন করবে এনসিপি : সারজিস

জামালপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দল ও দেশের স্বার্থে এককভাবে কিংবা জোটবদ্ধভাবে নির্বাচনে যেতে পারে এনসিপি। সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন । 

সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, এনসিপি বাংলাদেশের স্বার্থে এককভাবেও নির্বাচনে যেতে পারে অথবা কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়েও নির্বাচনে যেতে পারে। তবে সেই অ্যালায়েন্স হবে একটা ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং।  জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নামেই নির্বাচন করবে এবং আমরা সেটি প্রত্যাশা করছি এবং  শাপলা প্রতীক দিয়েই আগামী নির্বাচন করবে।’

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সারজিস আলম আরও বলেন, ‘আমরা বাংলাদেশের আইনাঙ্গণ থেকে শুরু করে যারা এ বিষয়ে বিশেষজ্ঞ আছেন, প্রতীক, নির্বাচন কমিশনসংশ্লিষ্ট, আমরা তাঁদের সবার সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাঁধা নেই। যেহেতু আইনগত কোনো বাঁধা নেই, আমরা প্রত্যাশা করি, আমাদের সঙ্গে অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে এ রকম একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবেন না। আমাদের প্রত্যাশা শাপলা প্রতীকই পাব আমরা। আর সেটা পেয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো’

তিনি আরও বলেন  জুলাই সনদ ও এই কার্যক্রমগুলো অগ্রগতি হওয়ার পরে আমরা একটি স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছি। সেই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে এনসিপির অংশগ্রহণের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী হিসেবে দাঁড় করানো এবং সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে, আগামী নির্বাচনে এনসিপির জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ তত বৃদ্ধি পাবে। সে লক্ষ্যে  আমাদের জেলা সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে ।’

এনসিপির জামালপুরের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল প্রমুখ ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪