| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর পদ্ধতির দাবিতে জামায়াতসহ কয়েকটি দলের মানববন্ধন আজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ২২:০০:২৯:অপরাহ্ন  |  ১৯১৫৫৫৪ বার পঠিত
পিআর পদ্ধতির দাবিতে জামায়াতসহ কয়েকটি দলের মানববন্ধন আজ
ছবির ক্যাপশন: পিআর পদ্ধতির দাবিতে জামায়াতসহ কয়েকটি দলের মানববন্ধন আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক : পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি আদায়ে তৃতীয় দফা কর্মসূচির প্রথম দিনে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। জামায়াত ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ভিন্ন ভিন্নভাবে এ কর্মসূচি পালন করবে। রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।  

এর আগে গত রোববার (১২ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন। আগামী ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন।

৫ দফা দাবি হলো-

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪